পরিচিতি

বাংলাদেশে মৌচাষের সম্ভাবতা

বিগত প্রায় তিন দশকে বিসিকের (বাংলাদেশ) সহায়তায় সরকারী/বেসরকারী সহযোগীতায় সমগ্র বাংলাদেশে ২০ থেকে ২৫ হাজার মৌচাষী সৃষ্টি হয়েছে। কৃষি প্রধান বাংলাদেশে অধিকাংশ গ্রাম বা এলাকাতেই মৌমাছি পালন কার্যক্রম কমবেশি সম্ভাবনাময়।

 


মধুর উপকারিতা

  • মধু গরম খাদ্য বলে সহজে ও তাড়াতাড়ি হজম হয় এবং শরীরের ক্লান্তি দূর করে।

  • মধুতে গ্লুকোজ রেবলোজ থাকায় শিশুর শরীর বৃদ্ধিতে মধু পান অত্যন্ত দরকারী।

  • মধুতে এন্টিবায়োটিক গুণাগুণ থাকায় নিয়মিত মধু ব্যবহারে ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে এবং শরীরকে সুস্হ রাখে।

  • খাঁটি মধু সেবনে বয়োবৃদ্ধ মানুষের দৈনিক কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

  • মধু পানে স্বাস্হ্য ভাল হয় এবং আয়ু বৃদ্ধি পায় বলে বিশেষজ্ঞদের ধারণা।

  • খাঁটি মধু নিয়মিত পান করলে বিশেষ করে শিশুদের পুষ্টির অভাব পূরণ এবং সর্দি কাশি ও ঠাণ্ডাজনিত রোগ থেকে রক্ষা করে।

  • ধুমপানজনিত ক্ষতি পূরণে মধু যথেষ্ট অবদান রাখে।